,

সিরিয়া : আইএসকে ৪৮ ঘণ্টা বেঁধে দিল বিদ্রোহীরা

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় যুদ্ধরত যুক্তরাষ্ট্রের সমর্থিত বিদ্রোহীরা আইএস সদস্যদের মানবিজ শহর থেকে সরে যেতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।
আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে গত দুই দিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় প্রায় ৫৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। জোটের হামলার সুযোগে শহর ঘিরে সুবিধাজনক অবস্থানে আছে বিদ্রোহী যোদ্ধারা।

syria11469108924

সিরিয়া সরকারের বিরোধী বাহিনীগুলোর জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর সদস্য মানবিজ মিলিটারি কাউন্সিল জানিয়েছে, আইএস সদস্যদের মানজিব ছেড়ে যাওয়ার শেষ সুযোগ এটি।

আরব ও কুর্দি যোদ্ধাদের সমর্থিত এসডিএফ গত মাসে মানজিব থেকে আইএসকে হটাতে অভিযান শুরু করে। আরব ও কুর্দি যোদ্ধাদের সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

যোদ্ধারা চারদিক থেকে শহরটিকে ঘিরে ফেলেছে। তারা এখন শহরের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সামরিক জোট বিমান হামলার মাধ্যমে তাদের সাহায্য করছে।

মানবিজ মিলিটারি কাউন্সিল জানিয়েছে, যার যার হালকা অস্ত্র সঙ্গে নিয়ে যেতে পারবে আইএস সদস্যরা। এ কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, চাইলে বেসামরিক লোকেরা শহর ছেড়ে যেতে পারে অথবা সংঘর্ষের স্থানে না আসার কথা বলা হয়েছে।

আইএসের সদস্যরা আত্মরক্ষার জন্য বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় তাদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছে কাউন্সিল।

এদিকে বিবিসির এক খবরে বলা হয়েছে, আইএস জঙ্গিদের সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে। পুরো শহরে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা