,

কাল পরবর্তী পদক্ষেপ জানাবে বিএনপি

ffa72784084df8c690dacf7e6b8fde92-khaledaঅর্থ পাচার মামলার আপিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে যে রায় দেওয়া হয়েছে, এ বিষয়ে বিএনপির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে জানাবে দলটি।

কাল বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হবে।
আজ বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আজ রাতে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের একপর্যায়ে ভেতর থেকে বের হয়ে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বৈঠকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায় পরবর্তী আইনগত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত আগামীকাল সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা