,

‘কাবালি’ দেখার জন্য ছুটি ঘোষণা

 

বিনোদন ডেস্ক : কিংবদন্তি নায়ক রজনীকান্তের ‘কাবালি’ সিনেমা দেখতে দক্ষিণ ভারতের কয়েকটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য শুক্রবার ছুটি ঘোষণা করেছে।

 

rajnikanth101469082250

শুক্রবার রজনীকান্তের ‘কাবালি’ মুক্তি পাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমা দেখাকে কেন্দ্র করে অনেকেরই নানা অজুহাতে অফিস ফাঁকি দেওয়ার আশঙ্কা রয়েছে। হয়তো কেউ বলবে অসুস্থ, কেউ আবার মোবাইল ফোন বন্ধ রেখে দিতে পারে।

এ কারণে কর্মীদের ছবি দেখার সুযোগ দিতে চেন্নাই ও বেঙ্গালুরুর কয়েকটি কোম্পানি শুক্রবার ছুটি ঘোষণা করেছে। শুধু তাই নয়, কর্মীদের বিনা মূল্যে সিনেমার টিকিটও দেওয়া হয়েছে।
একটি কোম্পানি জানায়, মানবসম্পদ বিভাগে ছুটির দরখাস্ত স্তূপাকারে জমা হওয়া এড়িয়ে চলতে এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

বেঙ্গালুরুভিত্তিক একটি কোম্পানিও একই রকম কথা বলেছে। তাদের মতে, অসুস্থতার অজুহাত দেখানো, মোবাইল ফোন বন্ধ করে দেওয়া এবং গণহারে ছুটি নেওয়া এড়িয়ে চলতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রজনীকান্তের নতুন ছবি ‘কাবালি’ ১২ হাজার সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। তামিল ভাষার এ ছবি তেলেগু, হিন্দি ও মালয়ালাম ভাষায়ও ডাবিং করা হয়েছে। রজনীকান্ত এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্তদের একজন ও ভারতের সবচেয়ে সফল অভিনেতা হিসেবে বিবেচিত। চার যুগের ক্যারিয়ারে ৬৫ বছরের এই অভিনেতা ১৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এগুলোর অধিকাংশই তামিল ভাষায়।

কাবালির মুক্তি উপলক্ষে ভারতের দক্ষিণাঞ্চলে এখন উত্তেজনা তুঙ্গে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা