,

সৌদিতে ৭ মাসে ৯৯জনের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গত সাত মাসে বিদেশিসহ ৯৯ জনের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।

 

d410237074ba47afffa7b895ced5ee6e-56f7e824deb7b

গতকাল বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহরের কুনফুদা এলাকায় খুনের দায়ে অভিযুক্ত হাসান বিন মুবারক আল-আমির নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। এর আগে গতকাল মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে হেরোইন পাচারের ঘটনায় দোষী সাব্যস্ত পাকিস্তানি এক নাগরিকের শিরশ্ছেদ করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে গত এক মাসেরও বেশি সময় ধরে শিরশ্ছেদ স্থগিত রেখেছিলো দেশটির সরকার। রমজানের পর গত রোববার থেকে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকরে তৎপর হয়েছে দেশটি। এ নিয়ে চলতি বছর দেশটিতে ৯৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত বছর প্রায় ১৫৮ জনের শিরশ্ছেদ করেছিলো সৌদি সরকার। এই সংখ্যা ২০১৪ সালের চাইতে ৭৬ ভাগ বেশি।

মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে শীর্ষ দুটি দেশ হচ্ছে ইরান ও পাকিস্তান।

শরীয়া আইন অনুযায়ী হত্যা, মাদক পাচার, দস্যুবৃত্তি, ধর্ষণ ও ধর্মত্যাগের মতো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা