,

নবীনগরের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহত ২০

attackনবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- নবীনগর উপজেলার শ্যাামগ্রাম ইউনিয়নের মানিকনগর বাজারে বৃহস্পতিবার (২১/০৭) দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের আহত হয়েছে ২০ জন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, মানিকনগর বাজারের চাউল ব্যাবসায়ী পরেশ মিয়ার দোকানে হোসেন মিয়া এবং ইসলাম মিয়া কথা বলছিল । পর্ব পরিকল্পিত ভাবে আকস্মিক ওই ইউনিয়নের শাহবাজপুর গ্রামের ইসমাইল মিয়া সাথে কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র হাতে তাদের উপর হামলা চালায়। মহুর্তেই বাজারের ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করে। সাথে সাথে সব দোকান পাঠ বন্ধ হয়ে যায়। পথচারী ও স্থানীয় জনতা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। কয়েক মিনিটের এ তান্ডবে ২০ জনের মত আহত হন। গুরুতর আহতবস্থায় দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা ও বাকিদের নরসিংদী পাঠানো হয়েছে। অন্য এক সুত্র জানায়, মোল্লা বাড়ীর ইসমাইল মিয়া ও হোসেন মিয়ার মধ্যে নির্বাচন কেন্দ্রীক বিরোধ নিয়েই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পি পি এম জানান। ওই এলাকার পরিবেশ এখন শান্ত। হামলার ঘটনাটি নির্বাচনী পুর্ব বিরোধে নাকি অন্য কারনে তা এখনো স্পষ্ট নয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ কিংবা মামলা করা হয়নি বলেও ওসি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা