,

ব্রাহ্মণবাড়িয়ার ১৩ কেপিআই প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

norshindi-1426868904আমিরজাদা চৌধুরী : গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ১৩টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া কেপিআই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সাড়ে ৩০০ বিদেশির জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লমিটেডের অধীনে সাতটি গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এসব গ্যাস ক্ষেত্রে কর্মরত বিদেশিদের নিরাপত্তার জন্য দুই শতাধিক অস্ত্রধারী আনসারসহ ২৪ ঘণ্টা পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

কেপিআই প্রতিষ্ঠান ও বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আশুগঞ্জ সার কারখানা, গ্যাসক্ষেত্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন এবং বেতার কেন্দ্রসহ ১৩টি কেপিআই প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভির পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা