,

জঙ্গি ইস্যুতে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : ডিএমপি

asaduzzaman-dmpনিউজ ডেস্ক : জঙ্গি হামলা-সংক্রান্ত ইস্যুতে গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি হামলার গুজব ছড়িয়ে যারা আতংক সৃষ্টি করতে চা্য়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গুলশান হামলার জড়িত জঙ্গিদের মদতদাতাদের বিষয়ে আরও তথ্য জানা গেছে। শিগগিরই তা জানানো হবে।

তিনি বলেন, এখন জঙ্গি হামলার গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করা হচ্ছে। যারা এসব করছেন তাদের জানা উচিত- এগুলো ফৌজদারী অপরাধ। তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আছাদুজ্জামান মিয়া জানান, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর গুলশান-বনানীর কূটনৈতিক এলাকায় সব ধরনের গণপরিবহন বন্ধ করে চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা