,

‘বাগদত্তা নই এবং বিয়েও করছি না’

dipikabbবিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি তারা।

তবে রিল লাইফ এবং রিয়েল লাইফে তাদের রসায়ন দেখে কারো বুঝতে বাকি নেই প্রেমের সম্পর্কে রয়েছেন এ জুটি। সম্প্রতি এ জুটিকে নিয়ে গুঞ্জন- গোপনে বাগদান সম্পন্ন করেছেন তারা। কিন্তু গুঞ্জন সত্যি নয় বলে জানিয়েছেন বাজিরাও মাস্তানি খ্যাত এ অভিনেত্রী।

গতকাল বুধবার ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপিকা। সেখানে সাংবাদিকদের তার বাগদানের গুঞ্জনের বিষয়টি খোলাসা করেন তিনি। দীপিকা বলেন, ‘এখনই এ ধরনের কোনো পরিকল্পনা নেই। আমি গর্ভবতী নই, আমার সন্তানও হচ্ছে না। আমি বাগদত্তা নই এবং বিয়েও করছি না।’

এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, কয়েক মাস আগে তাদের অবিভাবকদের উপস্থিতিতে বাগদান সেরেছেন দীপিকা এবং রণবীর। প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছিল, খুব শিগগিরই বিয়ে করছেন না এ জুটি, কারণ দীপিকা আগামী দুই বছরের মধ্যে বিয়ে করতে চান না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা