,

কিছু মানুষ কেন বেশি বুদ্ধিমান?

Manসাধারণের তুলনায় অনেক মানুষের বুদ্ধি বেশি থাকার কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা। এক গবেষণায় দেখা যায় যেসব মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশ একে-অন্যের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করে সেসব মানুষ বেশি বুদ্ধিমান হয়। ব্রিটেনের ইউনিভার্সিটি অব ওয়ারউইক পরিচালিত এ গবেষণায় মানুষের মস্তিষ্কের কৌশলগত কার্যক্রম ও মস্তিষ্কের বিভিন্ন অংশের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
গবেষণার প্রধান লক্ষ্য ছিল মানুষের বুদ্ধিমত্তার চুলচেড়া বিশ্লেষণ করা কারণ এ গবেষণা সফল হলে ভবিষ্যতে মানুষকে কৃত্রিমভাবে বুদ্ধিমান বানানোর প্রক্রিয়া হাতে নেওয়া সম্ভব হবে। গবেষক প্রফেসর জিয়ানফেং ফেং বলেন, ‘এ্যাডভান্স ব্রেন ইমেজিং প্রযুক্তি আমাদের গবেষণাকে আবারও সহায়তা করেছে, কৃত্রিমভাবে মস্তিষ্কের কার্যক্রমকে প্রভাবিত করার জন্য আমাদের এ গবেষণার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। মস্তিষ্কের কার্যক্রম সম্পর্কে খুব পরিষ্কার ধারণা হতাশা ও সিজোফ্রেনিয়া রোগের কারণ ও প্রতিকারের ক্ষেত্রে খুব কাজে দেবে।’
গবেষণায় পৃথিবীর হাজারো মানুষের মস্তিষ্কের এমআরআই বিশ্লেষণ করে গবেষকরা দেখেন মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে নিউরাল সংযোগ ঘটার ক্ষেত্রে অনেকের মিনিট থেকে সেকেন্ড পযন্ত ব্যবধান হয়ে থাকে। অন্যদিকে মস্তষ্কের যেসব অংশ মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে জড়িত নয় যেমন দেখা, শোনা ও অন্য সংবেদনশীল অংশের কার্যক্রম সব মানুষের প্রায় একই মাত্রায় হয় অর্থাৎ বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণকারী নেটওয়ার্কের ভিন্নতার মত এতটা তারতম্য ঘটে না।
মস্তিষ্কের অভ্যন্তরীণ ডায়নামিক কার্যক্রমের প্রক্রিয়া কৃত্রিমভাবে মস্তিষ্কের নিউরাল-সিস্টেম নেটওয়ার্ক গঠনে সাহায্য করবে এবং এ কাজে সফল হওয়ার ক্ষেত্রে গবেষকরা অনেকটা পথ এগিযেই আছেন বলে জানানো হয়।
সূত্রঃ নিউ কেরালা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে