,

খাদ্যতালিকায় রসুন রাখুন সব সময়

photo-1469081275নিউজ ডেস্ক : বিভিন্ন গবেষণায় বলা হয়, রসুন ক্যানসার প্রতিরোধে কাজ করে। আর এই কথাকে অস্বীকার করারও কোনো উপায় নেই। কেননা, রসুনের মধ্যে রয়েছে এলিসিন। এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা কমাতে কার্যকর। এমনকি সকালে খালি পেটে রসুন চিবানোও স্বাস্থ্যের জন্য হিতকর।

তবে অ্যাজমা রোগীদের এটি এড়িয়ে গেলেই ভালো। এ ছাড়া অস্ত্রোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।

আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন, তবে চিকিৎসককে জিজ্ঞেস করেই খাওয়া ভালো। তবে স্বাস্থ্যকর প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত প্রতিবেদন।

১. রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ওষুধের মতোই তৈরি করেছে। খালি পেটে রসুন খেলে এই উপকারগুলো পেতে পারেন।

২. রসুন রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়। এটি পুরুষের যৌনক্ষমতা বাড়াতেও বেশ সহায়ক।

৩. রসুন হৃৎপিণ্ডের জন্য ভালো। এটি উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে।

৪. রসুন খাবারের স্বাদ বাড়াতে বেশ সহায়ক। তাই বিভিন্ন রেসিপিতে রসুন ব্যবহার করতে পারেন।

৫. নিয়মিত রসুন খেলে বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ হয়।

৬. ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে রসুন বেশ কার্যকর। তাই ফুসফুসের সমস্যা রোধে প্রতিদিন রসুন খান।

৭. রক্ত পরিশোধিত থাকলে ত্বক ভালো থাকে। আর রসুন রক্ত পরিশোধিত করতে কাজ করে। ভালো ফল পেতে প্রতিদিন সকালে রসুন খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা