,

সাকিবের জ্যামাইকার টানা জয়

sakibস্পোর্টস ডেস্ক : জয়ের ধারা অব্যাহত রেখেছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস। আজ বৃহস্পতিবার বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ৩৬ রানে জিতেছে জ্যামাইকা।

এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে গেইল বাহিনী। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়ার্স।

কিংস্টনের সাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নামে জ্যামাইকা। বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচটিতে ব্যাটিং ঝড় তোলেন চ্যাডউইক, গেইল এবং রভমন পাওয়েল।

তাদের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান করে জ্যামাইকা তালাওয়াস। চ্যাডউইক ৫৪ বলে ৯৭, গেইল ৩১ বলে ৫০ এবং পাওয়েল ১৪ বলে ৩৪ রান করেন। সাকিব আল হাসান কোনো রান করার আগেই দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।

১৯৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয় বারবাডোস।

জ্যামাইকার হয়ে ডেল স্টেইল ৪টি, এলেন ২টি এবং রাসেল, উইলিয়ামস ও গেইল ১টি করে উইকেট লাভ করেন।

এদিন সাকিব আল হাসানের হাতে বল তুলে দেননি অধিনায়ক গেইল। তবে দুর্দান্ত একটি রান আউট করেন সাকিব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা