,

সেই রাতের অভিজ্ঞতা আজও ভুলেনি মাহি!

Research suggests that young children who don't get enough sleep are more likely to be obese by the time they hit age 7.
নিউজ ডেস্ক: ভূত-অশরীরী-প্রেতাত্মা৷ বাড়ির কারও কাছে এই শব্দগুলোর অস্তিত্ব না থাকলেও, মাহির কাছে এই শব্দগুলো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা৷ যা আজও মনে পড়লে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়৷ প্রতিটা রোমকূপ স্পর্শকাতর হয়ে ওঠে৷ খবর-সংবাদ প্রতিদিন

কী ঘটেছিল সেদিন?
১৪ বছরের মাহির কাছে গরমের ছুটি মানেই দিদার কাছে মামার বাড়ি বেড়াতে যাওয়া৷ মামার বাড়ির কাছেই মাসির বাড়ি৷ মাসিরা কোথাও বেড়াতে গেলেই মাহিকেও সঙ্গে করে নিয়ে যান৷ সেদিন একটু বেশিই রাত হয়ে গিয়েছিল৷ মাসির কথায় তাঁদের বাড়িতেই থেকে গেল মাহি৷
ঘুমিয়েই পড়েছিল৷ হঠাৎ এগারোটা নাগাদ ঘুমের মধ্যেই মাহির মনে হল জানলা পাশ থেকে যেন কোনও ছায়মূর্তি তার দিকে ক্রমশ এগিয়ে আসছে৷ আচমকা পিঠে অসম্ভব ব্যথা অনুভব করল মাহি৷ যেন প্রচণ্ড জোরে কেউ চেপে ধরে রেখেছে৷ মনের সমস্ত শক্তি দিয়ে হনুমান চাল্লিশা উচ্চারণ করতে লাগল মাহি৷ ঘুমটা ভেঙে গেল৷ স্বপ্ন দেখছিল সে! তাহলে পিঠে এত ব্যথা কেন?
আবার ঘুমানোর চেষ্টা করল মাহি৷ ভয়ের চোটে মুখে হনুমান চাল্লিশা লেগেই ছিল৷ কিন্তু, ঘুমিয়ে পড়তেই আবার সেই ছায়ামূর্তি সামনে৷ প্রচণ্ড জোরে চিৎকার করতে লাগল৷ মাহির যেন সারা শরীর অসাড় হয়ে যেতে লাগল৷ কোনও রকমে নিজের সমস্ত প্রাণশক্তি একত্রিত করে চিৎকার করে উঠল৷ পাশের ঘর থেকে ছুটে এলেন মাসি৷ একটু ধাতস্থ হয়ে তাঁকে সব কিছু খুলে বলল মাহি৷ সেদিন মাসিই তাঁর কাছে ঘুমালেন৷
কিন্তু, সারারাত আর দুই চোখের পাতা এক করতে পারেনি মাহি৷ আজও সেই কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে তার৷ মাসির বাড়ি গেলে ভগবানের ছবি হামেশা কাছে রাখে৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা