,

‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি নেই’

5-1বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও এখন পরিচিত মুখ তিনি। কলকাতার সিনেমা ‘রাজকাহানী’ তে বিতর্কিত দৃশ্যে অভিনয় করে বেশ আলোচনায় আসেন জয়া।
তবে গল্পের প্রয়োজনে এসব দৃশ্যে অভিনয়ে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন নায়িকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জয়া আহসান।
অরিন্দম শীলের ‘আবর্ত’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হয় জয়ার। একই পরিচালকের ‘ঈগলের চোখ’-এ অভিনয় করছেন তিনি।
এতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এসব দৃশ্য নিয়ে ফের বিতর্ক হতে পারে বলে ভয় হয় না? এমন প্রশ্নে জয়া বলেন, নাহ! অভিনেতা হিসেবে যা যা করা উচিত, সেগুলো করতে আমার কোনওদিন ভয় করবে না। যদি গল্পের খাতিরে ঘনিষ্ঠ দৃশ্য করতে হয়, তাহলে কেন করব না! আমি যখন যে কাজটা করি, মন দিয়ে করি। যতদিন অভিনয় করতে ভালো লাগবে, নিজের পুরোটা দিয়েই করব। যেদিন আর ভালো লাগবে না, সেদিন সব ছেড়ে হয়তো সম্পূর্ণ অন্য কিছু করা শুরু করব। কিছুই বলা যায় না।
কলকাতার পরিচালক সৃজিতের সঙ্গে প্রেমের বিষয়ে নায়িকা বলেন, আমায় কেউ জিগ্যেস করলে কোনও কমেন্টই করি না। আসলে আমি খুব বোরিং ধরনের মানুষ। না নিজের ব্যাপারে গসিপে কান দিই, না অন্য লোকের ব্যাপারে। অনেকে আমায় ‘এই শোন কী হয়েছে’ বলে অনেক গল্প বলতে আসে। কিন্তু আমি খুব ভ্যাবলার মতো তাকিয়ে থাকি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা