,

গণপূর্তমন্ত্রীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

photo-1469078463নিউজ ডেস্ক : সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আগামী ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুদকের দায়ের করা এক মামলার শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ছিলেন সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালের ২৫ নভেম্বর রমনা থানায় এ বিষয়ে একটি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, তিন কোটি টাকা আত্মসাৎ ও সম্পদের তথ্য গোপন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হাইকোর্টে আবেদন করেন। ২০০৮ সালের ২৭ আগস্ট হাইকোর্ট মামলা স্থগিত করেন। দীর্ঘদিন পর শুনানি শেষে আদালত রুল খারিজ করে দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা