,

অভিনয়ে ফিরলেন বিতর্কিত শ্বেতা বসু

shweta-Basu-বিনোদন ডেস্ক : অভিনয়ে ফিরলেন বিতর্কিত দক্ষিণী অভিনেত্রী শ্বেতা বসু। ২০১৪ সালে যৌন ব্যবসার জড়িত থাকার অভিযোগে হাতে নাতে গ্রেপ্ফতার হয়েছিলেন। এমনকি পুলিশের কাছে নাকি তিনি স্বীকার করেছিলেন, অভাবের কারণে তাকে এই পথ বেছে নিতে হয়েছে। এরপরই হারিয়ে যায় আবির্ভাবে তোলপাড় সৃষ্টি করা এই অভিনেত্রী। যদিও পরবর্তীতে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন শ্বেতা। তবে বিতর্ক কাটিয়ে আবারও পর্দার আলোয় ফিরেছেন তিনি।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’ নামের একটি শর্ট ফিল্ম। যেখানে নাসিরুদ্দিন শাহ এবং শেরনাজ পটেলের সঙ্গে অভিনয় করেছেন ২৬ বছরের এই অভিনেত্রী। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ার তুমুল হিট শর্ট ফিল্মটি। তবে শুধু অভিনয়ই নয়, এই ছবিতে সহ-প্রযোজনাও করেছেন শ্বেতা বসু।

প্রসঙ্গত, ২০০২ সালে ‘মকড়ি’ এবং ২০০৫ সালে ‘ইকবাল’-এ দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছিলেন তিনি। ২০০৬ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সমীর চন্দের ‘এক নদীর গল্প: টেল অফ এ রিভার’-এ শিশু চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু ২০১৪ সালে হঠাৎই দেহ ব্যবসার সঙ্গে নাম জড়িয়ে ‘লাইমলাইট’ থেকে সরে গিয়েছিলেন। আত্মবিশ্বাস আর প্রতিভায় ভর করে ফের ফিরে এলেন খ্যাতির আলোকবৃত্তে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ