,

মোদি কেন ক্রিমিনাল, গুগলকে আদালতের নোটিশ

a5আন্তর্জাতিক ডেস্ক : মোদির ছবিকে বিশ্বের শীর্ষ অপরাধীদের তালিকায় দেখিয়ে ফৌজদারী মামলার মুখে পড়েছে গুগল। এলাহাবাদ জেলা আদালত নোটিশ পাঠিয়েছে মার্কিন এই টেক জায়েন্টের CEO ও এর ভারতীয় শাখার প্রধানকে।

জনপ্রিয় সার্চিং মেশিন গুগলে ‘বিশ্বের শীর্ষ ১০ অপরাধী’ লিখে সার্চ করায় উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গুগলকে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে, এই দাবি নিয়ে প্রথমে এলাহাবাদের সিভিল লাইন পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী সুশীল কুমার মিশ্র। পুলিশ অভিযোগ নিতে না চাইলে, তিনি মামলা দায়েরের আর্জি জানিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হন। ২০১৫ সালের ৩ নভেম্বর তার আবেদন খারিজ করে দেয় আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজের এজলাসে রিভিশন অ্যাপ্লিকেশন করেন মিশ্র।

ওই তালিকা থেকে মোদির ছবি সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে, ক্যালিফোর্নিয়ার মাউন্টেনভিউ-তে কোম্পানির হেডকোয়ার্টারে একটি চিঠিও পাঠান তিনি। তবে কোম্পানির তরফে কোন জবাব আসেনি বলে অভিযোগ ওই আইনজীবীর।

ADJ মেহতাব আহমেদ এই ইস্যুতে লিগাল নোটিশ পাঠান গুগলের CEO ও কোম্পানির ভারতীয় শাখার প্রধানকে। এই ইস্যুতে গুগল ও তার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরেরও নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৩১ অগাস্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা