,

তুরস্কে অভ্যুত্থানে জড়িত সন্দেহভাজন উপ-গভর্নরের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক :ব্যর্থ অভ্যুত্থানের পর চাকরিচ্যুত হওয়ার খবর শুনে আত্মহত্যা করেছেন তুরস্কের একটি জেলার উপ-গভর্নর নেজমি আকমান।

 

gn pic_135633

মঙ্গলবার সন্ধ্যায় আকমান নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

আকমান গত দু’বছর ধরে দেশটির ম্যানিসা প্রদেশের আহমেতলি জেলার উপ-গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তুরস্কের স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কের সরকারি দফতর থেকে এ পর্যন্ত ৪৯ হাজার কর্মকর্তা-কমর্চারীকে গুলেনপন্থী ও অভ্যুত্থানে জড়িত রয়েছে সন্দেহে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তদের তালিকায় নিজের নাম আছে জেনেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে ধারণা করছে জেলা পুলিশ। তার দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানায়, নিহত এ গভর্নর তিন সন্তানের জনক ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা