,

লিবিয়ায় গুলিতে ফরাসি হেলিকপ্টার ভূপাতিত: ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার ঘটনায় ৩ ফরাসি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ।

 

lybia_135636

বিবিসি বলছে, ‘বিপজ্জনক গোয়েন্দা অভিযান’ চালানোর সময় এই সেনারা নিহত হন বলে অলন্দ জানিয়েছেন।

লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকার এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেছে, তাদের (ফরাসি সেনা) উপস্থিতি জাতির (লিবিয়া) সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’।

এক বিবৃতিতে লিবীয় সরকার জানিয়েছে, “ফরাসি সরকারের দেওয়া ঘোষণায় তারা অসন্তুষ্ট।”

বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টিফেন ল্য ফোল প্রথমবারের মতো নিশ্চিত করেন যে, লিবিয়ায় তাদের বিশেষ বাহিনী ছিল।

মঙ্গলবার লিবীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামপন্থি বিদ্রোহীরা একটি ফরাসি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করেছে।

রোববার বেনগাজি শহরের কাছে হেলিকপ্টারের উপর এই হামলা চালানো হয়। এতে হেলিকপ্টারে থাকা আরোহী সবাই নিহত হন।

২০১১ সালে দেশটির একনায়ক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর দেশটিতে বিভক্তি চরমে উঠে।

দেশটির বিভিন্ন অংশে পৃথক সরকার বা শাসন ব্যবস্থা চালু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা