বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান হত্যাকাণ্ডের জের, জাইকার ৮০ স্বেচ্ছাসেবক বাংলাদেশ ছাড়লেন

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান কোঅপারেশন এজেন্সির (জাইকা) ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক বাংলাদেশ ত্যাগ করেছেন।

 

 

Jica

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ৭ জন জাপানি নাগরিক ছিলেন। ওই হত্যার জেরেই এসব স্বেচ্ছাসেবককে জাপানে ফেরত পাঠানো হয় বলে জাইকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আর এ সাতজনের অনেকেই বাংলাদেশে জাইকার বিভিন্ন প্রকল্পে কর্মরত ছিলেন।

গুলশানে জঙ্গি হামলার ঘটনার আগেও রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার পরও কর্মীদের মাঠপর্যায় থেকে অনেকটাই গুটিয়ে নেয় জাইকা। আর জাপানে ফেরৎ পাঠানো হয়েছিল প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবককে। কিন্ত গুলশানের ঘটনায় একসঙ্গে সাত জাপানি নিহতের ঘটনায় বেশ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে জাইকা।

জাইকা সূত্র জানায়, গুলশান ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের কথা বলেছিলেন শেখ হাসিনা।বাস্তবে গুলশানস্থজাইকার মূল কার্যালয়সহ বিভিন্ন প্রকল্পের কার্যালয়কে নিরাপত্তা দিতে পারবে। কিন্তু শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জাইকার যেসব স্বেচ্ছাসেবক দিনরাত সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করে। সেসব স্বেচ্ছাসেবককে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে আঁচ করতে পেরেছে জাইকা।

আর এ কারণ থেকেই মূলত: জাইকা দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবকে এরই মধ্যে জাপান ফেরৎ পাঠিয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।

ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, বর্তমানে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা অন্যতম লক্ষ্য। এজন্য গুলশান, বারিধারা, বনানীসহ যেসব এলাকায় বিদেশিরা বসবাস করেন, সেসব এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের