বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে সেক্স করলে আপনার মৃত্যুও হতে পারে

sex-life-20-07-16নিউজ ডেস্ক : যৌনতায় চূড়ান্ত তৃপ্তির মুহূর্তেই শরীরে ছড়িয়ে পড়তে পারে অ্যালার্জি৷ সেই অ্যালার্জি মৃত্যুও ডেকে আনতে পারে৷ পুরুষের বীর্যতে নারী অথবা সেই পুরুষের জন্যও বিপদ ডেকে আনতে পারে৷

যৌনমিলনের পর, অনেকের যৌনাঙ্গে বা শরীরের অন্যান্য স্থানে অ্যালার্জি হয়৷ এই সমস্যাকে বহু বছর খুব একটা গুরুত্ব দেয়া হয়নি৷ কিন্তু এখন গুরুত্ব দেয়া হচ্ছে৷ দেখা গেছে যে, মিলনের পর অনেক নারী অ্যালার্জির কারণে ডাক্তারের কাছে যেতে বাধ্য হচ্ছেন৷ এমনকি বীর্যপাতের পর নিজের বীর্যের কারণে অনেক পুরুষের শরীরেও দেখা দিচ্ছে অ্যালার্জি৷

মৃত্যুও হতে পারে

এ ধরনের অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রচণ্ড শ্বাসকষ্টও শুরু হতে পারে৷ যৌনমিলনের কারণে দেখা দেয়া অ্যালার্জির কারণে হতে পারে মৃত্যুও৷

ডাচ ডাক্তারের ‘আবিষ্কার’

১৯৫৮ সালে, অর্থাৎ ৫৮ বছর আগে নেদারল্যান্ডসের এক ডাক্তার প্রথম যৌনতার কারণে দেখা দেয়া এই অ্যালার্জির কথা লিখিতভাবে উল্লেখ করেছিলেন৷ এতদিনেও কিন্তু গবেষণামুলক লেখালেখিতে এ ধরণের রোগীর উল্লেখ খুব একটা নেই৷

রোগীর লজ্জা

যৌনমিলনের পর অ্যালার্জি দেখা দিলেও অনেকেই লজ্জায় ডাক্তারের কাছে যেতে চান না৷ এই প্রবণতা অবশ্য মেয়েদের মধ্যেই বেশি৷

ডাক্তারের ভুল

অনেক সময় ডাক্তারের ভুলের কারণেও যৌনতাজনিত অ্যালার্জির কথা কেউ জানতে পারে না৷ ডাক্তার ধরে নেন, সাধারণ কোনো ইনফেকশন হয়েছে৷ সেই অনুযায়ীই চলে চিকিৎসা৷

১০ হাজারে একজন

একটি সমীক্ষা অনুযায়ী, শিল্পোন্নত দেশগুলোর প্রতি ১০ হাজারের মধ্যে অন্তত একজন নারী বা পুরুষ এ ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হন৷

কেন হয়?

পুরুষদের বীর্যে এমন অনেক উপাদান রয়েছে, যা থেকে অ্যালার্জি হতে পারে৷ বেশির ভাগ ক্ষেত্রেই যৌনতার পরের এই অ্যালার্জির জন্য দায়ী বীর্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপদান ‘প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন’ বা পিএসএ৷ এই পিএসএ-র কারণে প্রোস্টেট ক্যানসারও হয়ে থাকে৷ অন্যদিকে যৌনমিলন এবং প্রজননেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিএসও৷ ডিম্বানু আর শুক্রানুর মিলনও পিএসএ-র ওপর নির্ভরশীল৷

কুকুরের কারণেও হতে পারে

অনেক সময় কুকুরের বীর্যের কারণেও মানুষের দেহে দেখা দিতে পারে এই অ্যালার্জি৷ কুকুর প্রস্রাব করার সময় অনেক সময়ই সেই প্রস্রাব ছিঁটে তার গায়ে লাগে৷ তখন প্রস্রাবের সঙ্গে বীর্যও লাগে শরীরে৷ পোশা কুকুরকে কেউ যখন আদর করেন সেই বীর্যের সংস্পর্শেও এসে যায় মানুষ৷ এভাবে যৌনমিলন ছাড়াও হতে পারে বিপজ্জনক এই অ্যালার্জি৷

খাবারের সঙ্গে

খাবারে অনেকেরই অ্যালার্জি থাকে৷ আর যৌনমিলনের সময় সেই খাবারের কারণেও কিন্তু হতে পারে অ্যালার্জি৷ ব্রাজিলে এক নারীর বাদামে অ্যালার্জি ছিল৷ তাই তাঁর পার্টনার যৌনমিলনের আগে বাদাম খেলেও খুব ভালো করে ব্রাশ করে ভেবেছিলেন মুখে যেহেতু বাদামের কণাও নেই, সেহেতু মেয়েটির অ্যালার্জি হবে না৷ কিন্তু যৌনমিলনের পরই অ্যালার্জি শুরু হয়ে যায় মেয়েটির শরীরে৷

পুরুষদের সমস্যা

পুরুষদের অ্যালার্জির ধরণটা একটু অন্যরকম৷ যৌনমিলনের পর পুরুষদের সাধারণত খুব মাথাব্যথা হয়৷ কারো কারো কয়কেদিন খুব ক্লান্ত লাগে৷ কেউ কেউ আবার সপ্তাহ খানেক পর্যন্ত সর্দি-জ্বরে ভোগে৷

আতঙ্ক

এমন অ্যালার্জি কয়েকবার হলে একসময় মনে আতঙ্ক দেখা দেয়৷ অনেকে তো তখন আর সেক্সই করতে চান না৷

রক্ষার উপায়

আতঙ্কগ্রস্ত হয়ে যৌনমিলন এড়িয়ে চলা কোনো সমাধান নয়৷ বরং যৌনমিলনে কনডম ব্যবহার করা যেতে পারে৷

ওষুধ

কিন্তু যাঁরা সন্তান নিতে চান তাঁদের কী হবে? তাঁদের তো কনডম ব্যবহার করলে চলবে না! তাঁদের জন্য একমাত্র সহায় অ্যান্টিহিসটামিন৷ এই ওষুধ অ্যালার্জির কষ্ট অনেকটাই কমাতে সক্ষম৷

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব