,

৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা কাউন্টার টেররিজমকে হস্তান্তর

CTTC-DMCনিউজ ডেস্ক : গুলশানে নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে ৫টা ৪০ মিনিটে মেডিকেলের ফরেনসিক বিভাগ থেকে চুল ও রক্তের নমুনা হস্তান্তর করা হয়।
সিটিটিসির পক্ষে এ নমুনা গ্রহণ করেন উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম।

এর আগে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে ৪ জনের একটি প্রতিনিধিদল এ নমুনা সংগ্রহ করেন। সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা নিহত ৬ জঙ্গির লাশের চুল ও রক্ত সংগ্রহ করে বুধবার দুপুর সোয়া ১টার দিকে প্রতিনিধিদলটি ঢামেক হাসপাতালে এসে পৌঁছেন।
এ সময় ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘নিহত ৬ জঙ্গির রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা এসব নমুনা প্রসেসিং করে রাখব। আমাদের কাছ থেকে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এগুলো নিয়ে যাবে এবং এফবিআইয়ের কাছে এগুলো হস্তান্তর করবে।’

গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী ৬ জঙ্গি সদস্য শক্তিবর্ধক কোনো ওষুধ গ্রহণ করেছে কি না―তা পরীক্ষার জন্য রক্ত ও চুলের নমুনা চেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে এ নমুনা চেয়েছে তারা। এরই পরিপ্রেক্ষিতে সিএমএইচে হিমাগার রক্ষিত ৬ জঙ্গির লাশ থেকে রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় ১৭ বিদেশি ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ওই ৬ জঙ্গি নিহত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে