,

অজগরের কবল থেকে ছাগল বাঁচালেন তরুণ (ভিডিও)

photo-1469013471নিউজ ডেস্ক : ছোট এক ছাগলকে পেঁচিয়ে ধরেছে অজগর। সাপের বজ্রআঁটুনি ছেড়ে কোনোভাবেই পালাতে পারছে না এটি। ছাগলটি প্রাণপণ চিৎকার করছে। ঘটনাস্থলের কাছেই কয়েকজন মানুষ। দূর থেকে অজগর তাড়ানোর চেষ্টা করলেও কাছে যাওয়ার সাহস দেখাচ্ছিলেন না কেউ। তবে এক তরুণের সাহসিকতায় ছাগলটি ছেড়ে জঙ্গলে পালায় অজগর। প্রাণে বেঁচে গেল ছাগলটি।

উল্লিখিত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি সংরক্ষিত বনাঞ্চলের কাছে। সাম্প্রতিক এক ঘটনার ভিডিও গত সোমবার তোলা হয়েছে ইউটিউবে। এরই মধ্যে ভিডিওটি দেখেছে প্রায় ৬০ হাজার মানুষ।

ভিডিওতে দেখা যায়, বনাঞ্চলের কাছে ছাগলকে জড়িয়ে ধরে আছে এক দশাসই অজগর। কাছাকাছি দাঁড়িয়ে আছেন কয়েক ব্যক্তি। এঁদের মধ্যে এক তরুণ ক্রিকেট ব্যাট উঁচিয়ে সাপটিকে তাড়ানোর চেষ্টা করেন। অবশেষে একটি গাছের কাণ্ড নিয়ে অজগরের ওপর চড়াও হন তিনি। আঘাত থেকে বাঁচতে ছাগলটিকে ছেড়ে দিয়ে বনের দিকে পালিয়ে যায় অজগর।

অজগরের কাছ থেকে ছাগল বাঁচানোর ভিডিও দেখুন :

https://youtu.be/8KIMZumpHps

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা