,

এমপিদের নিরাপত্তার জন্য গানম্যান দাবি

gunmanসংসদ প্রতিবেদক : গুলশান ও শোলাকিয়ার পর আরও জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য দেহরক্ষী চেয়ে দাবি উঠেছে জাতীয় সংসদে।

বুধবার সংসদে অনির্ধারিত আলোচনায় সব সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য এই দাবি করেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এবং জাসদের মইন উদ্দিন খান বাদল।

একদিন আগে সংসদে বক্তব্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও সংসদ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে এবং ৭ জুলাই শোলাকিয়ায় হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের আরও হামলা হতে পারে বলে সবাইকে সতর্ক থাকতে বলেছিলেন।

এরপর সম্প্রতি পুলিশ প্রধান মোবাইলে এসএমএস পাঠিয়ে মন্ত্রীদের সতর্ক থাকার অনুরোধ করেন। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে সাবধান থাকতেই এই পদক্ষেপ।

সংসদে এই বিষয়টি উত্থাপন করে ফিরোজ রশীদ বলেন, “ডিএমপি থেকে মন্ত্রীদের সতর্ক করা হয়েছে। তাদের গানম্যান আছে, বাড়িতে সেন্ট্রি আছে। গাড়িতে করে নিরাপত্তা দেওয়া হয়।

“সংসদীয় কমিটির সভাপতিদের গানম্যান দেওয়া হয়। ন্যাম ভবনে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু আমরা তো বাইরে যাই। মানুষের কাছে যেতে হয়, সালিশ-দরবারে যেতে হয়। আমাদের নিরাপত্তা কই? কিছুই তো দেখছি না।”

ফিরোজ রশীদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর উদ্দেশে বলেন, “এমপিদের প্রটেকশন দেওয়ার দায়িত্ব আপনার। প্রতিনিয়ত হুমকি আসে। অনেকের কাফনের কাপড়ের খবর আসে। ব্যবসায়ীদের গানম্যান দেওয়া হচ্ছে। এমপিদের প্রটেকশন কোথায়?

“সবসময় সন্ত্রাসীরা সফট টার্গেট বেছে নেয়। তারা দেখে নেয় কোন টার্গেটে সহজে কাজ হয়,” নিজেদের ঝুঁকির বিষয়টি তুলে ধরে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন জাতীয় পার্টির নেতা।

এরপর জাসদের বাদল বলেন, “এর আগেও বিষয়টি তোলা হয়েছে। ব্যাপারটির সাথে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রাচার) যুক্ত হয়ে যায়। সংসদ সদস্যদের বাস্তবিক অবস্থা যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে সমস্যার সৃষ্টি হবে। রাষ্ট্রচারের হিসাবে জনপ্রতিনিধির ওপরে কোনো সরকারি কর্মকর্তা থাকতে পারে না।

“জাতির জনক যেটা তৈরি করে গেছেন, সেটা কেন ফলো করি না। অন্যেরটা… প্রতিনিয়ত যাকে প্রতিদিন গালি দেই…এইচ এম এরশাদেরটা ফলো করি।”

বাদল বলেন, “ডিসি,এসপি, সচিব, পয়সাওয়ালা এফবিসিআই এর লোক, তাদের গ্যানম্যান আছে। মন্ত্রী আর সভাপতি মিলে একশ জনের গানম্যান আছে। এমপিরা কী খুবই নিরাপদ? কোনো একটা ইনডিসিডেন্ট ঘটলে… হোয়াট ইজ দ্য প্রটেকশন অব এমপিজ। এমপি বাজারে, বাইরে যাবে না?”

মন্ত্রীরা এমপিদের বিষয়ে উদাসীন বলেও উষ্মা প্রকাশ করেন ক্ষমতাসীন জোটের এই নেতা।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে সংসদ সদস্যদের অবস্থান ১৩ নম্বরে আর মন্ত্রীদের অবস্থান ৫ নম্বরে।

বাদল বলেন, “নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্রাচারের সঙ্গে যুক্ত কাউকে দেবেন কাউকে দেবেন না, সেটা তো হবে না। এই পার্লামেন্ট সক্রিয় আছে বলেই বৈধ শক্তির ভিত্তিতে জঙ্গিবাদ মোকাবেলা করছি। সবাইকে (নিরাপত্তা) দিতে পারেন, এমপিদের পারেন না?

“২৫০ গানম্যান রাষ্ট্র দিতে পারে না? অভাগারা যদি গানম্যান না পায় সেটা দৃষ্টিকটূ। বিপদ চারদিকে, আমরা ভীত নই, তবে অপমানজনকভাবে মরতে চাই না।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে