,

৫০ ভরি গয়নায় নবাবি মঞ্চে মাহি

Mahiবিনোদন প্রতিবেদক : পরনে লাল বেনারসি শাড়ি। গলা ও হাতে ৫০ ভরি গয়না। নবাবি মঞ্চে বসে হাস্যোজ্জ্বল কনে অতিথিদের সঙ্গে বিনিময় করছেন শুভেচ্ছা। এক পাশে চলছে কাওয়ালি। সুরের মূর্ছনায় ভরপুর অনুষ্ঠানস্থল। পুরো অঙ্গন যেন মনোমুগ্ধকর।

বিয়ের সাজে মাহিকনে ঢালিউডের নায়িকা মাহিয়া মাহি। আজ বুধবার সন্ধ্যার পর থেকে ঢাকা সেনানিবাসের এক কনভেনশন সেন্টারে শুরু হওয়া তাঁর বিবাহোত্তর সংবর্ধনায় সৃষ্টি হয়েছে এমন রোমাঞ্চকর দৃশ্য। আজ রাত সাড়ে দশটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্ঠান চলছিল।

রাত পৌনে আটটার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান মাহি। গাড়ি থেকে নামতেই শুরু হয় ঢাকঢোলের শব্দ। বেজে উঠল সুর। তাঁর মুখের অভিব্যক্তিই তখন বলে দিচ্ছিল, নতুন জীবনে প্রবেশের আনুষ্ঠানিকতায় কতটা রোমাঞ্চিত তিনি।

সাজানো গেট দিয়ে ঢুকে চড়ে বসলেন পালকিতে। সেই পালকিতে করে তাঁকে নবাবি মঞ্চে নিয়ে যান তারকা দম্পতি মৌসুমি ও ওমর সানি। মঞ্চে উঠে একে একে গ্রহণ করতে থাকলেন অতিথিদের শুভেচ্ছা, অভিবাদন। জানতে চাইলে হেসেই বললেন, ‘নতুন আর কি। জীবন তো এমনই।’

মঞ্চের ঠিক নিচেই বর-কনের ছবির বোর্ড। এর পাশেই বিয়ের অনুষ্ঠান দেখার জন্য বড় পর্দা। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পরিচালক সোহানুর রহমান সোহান, শাফিউদ্দিন শাফি, নায়ক সম্রাট, বাপ্পী, তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা