,

বৃষ্টিতে ভিজে ভারতীয় সিনেমার প্রতিবাদ

shakibবিনোদন প্রতিবেদক : বৃষ্টিতে ভিজে ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ‘ঢালিউডের হালের সেনশেসন’ শাকিব খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের বিপরীতে সড়কের ওপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে শাকিব বলেন, আমরা কখনও ছবি বিনিময়ের পক্ষে ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবো না। ঈদের আগে আমরা তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। হঠাৎ দেখলাম কলকাতায় মুক্তিপ্রাপ্ত একটি ছবি এখানে মুক্তির অনুমতি পেয়ে গেলো! এমন অসম বিনিময় আমরা মেনে নেবো না।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান, অভিনেত্রী অঞ্জনা, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহান, সাফিউদ্দিন সাফি, বুলবুল বিশ্বাস প্রমুখ । যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা