,

লড়াইয়ে যাচ্ছেন শাহরুখ-হৃতিক

 

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান অভিনীত রইস সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ জানুয়ারি। একই দিনে মুক্তি পাবে হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল।

Hrithik-Shahrukh1468998828

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, শাহরুখ নাকি চাইছেন না কাবিল এবং রইস একই দিনে মুক্তি পাক। এ জন্য নাকি তিনি কাবিল সিনেমার প্রযোজক রাকেশ রোশানকে বিষয়টি মানানোর চেষ্টা করছেন। সম্প্রতি শাহরুখ রাকেশ রোশানের বাড়িতে গেলে গুঞ্জন আরো জোরালো হয়।তবে হৃতিকের সঙ্গে বক্স অফিস লড়াই এড়াতে পারলেন না শাহরুখ। সিনেমার তারিখ পরিবর্তন করছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে রাকেশ রোশান জানিয়েছেন, সিনেমার তারিখের কোনো পরিবর্তন হচ্ছে না।

এর আগে সালমান খান অভিনীত সুলতান সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল রইস সিনেমাটি। কিন্তু সিনেমার শুটিং সময় মতো শেষ না হওয়ায় তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়। অজয় দেবগন অভিনীত বাদশাহো সিনেমাটিও ২৬ জানুয়ারি মুক্তির কথা ছিল। কিন্তু অজয় তার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। দেখা যাক শেষ পর্যন্ত বক্স অফিস লড়াইয়ে কে জয়ী হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা