,

জঙ্গিবাদ জাতীয় সমস্যা: শিক্ষ‍ামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

nahid_135583

বুধবার সরকারি তিতুমীর কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হল এবং বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিবাদ নিরসনে সকলের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে কাজ করতে হবে। কারণ এটা কোনো একক ব্যক্তি বা দলের সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা।

তিনি বলেন, ১০ দিন অনুপস্থিত থাকলেই শিক্ষার্থীদের জঙ্গি মনে করবেন না। শিক্ষার্থীদের বাবা-মায়ের সাথে কথা বলে অনুপস্থিত থাকার কারণ খুঁজে বের করবেন এবং পদক্ষেপ নেবেন। সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের সব সময় খেয়াল রাখতে হবে যেন কোন শিক্ষার্থী বিপথগামী না হয়। যদি হয় তবে তাকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

এসময় তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশীদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা