,

হাসপাতালের যন্ত্রপাতির যত্নে দায়িত্বশীল হওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমস্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, হাসপাতালের যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে রোগীর মৃত্যুও হতে পারে। তাই যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।

 

1712061458913973
মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের মনে রাখতে হবে হাসপাতালের যন্ত্রপাতি শুধু একটি মেশিন নয়, রোগীর জীবন-মৃত্যু এর ওপর নির্ভর করে। এজন্য ইতিবাচক মানসিকতার সঙ্গে হাসপাতাল ব্যবস্থাপনার কাজ করতে হবে। যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকা দায়িত্বে অবহেলার সামিল।

তিনি বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় দেশের বিভিন্ন হাসপাতালে জনগণের জন্য কম খরচে ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে ডায়ালাইসিস মেশিন স্থাপনে আগ্রহী বেসরকারি সংস্থা ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ এর পক্ষে প্রস্তাবনার পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সাবেক পররাষ্ট্র সচিব ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তৌহিদ হোসেন। হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে নীতিগত সিদ্ধান্ত প্রণয়নের প্রস্তাবনা উপস্থাপন করে ‘সুচিন্তা ফাউন্ডেশন’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জনগণকে সম্পৃক্ত করে হাসপাতাল পরিচালনার কাজ করে যাচ্ছে। এজন্য স্থানীয় সংসদ সদস্যদের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নিজ নিজ হাসপাতালের রক্ষণাবেক্ষণে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে প্রয়োজনে বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করা যায় কিনা সরকার সেদিকটি বিবেচনা করছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্রস্তাবনা পরীক্ষানিরীক্ষা করে সরকারিবিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সভাকক্ষে অনুষ্ঠিত বিদ্যমান ১০ ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালসমূহের সেবার মান বৃদ্ধিকরণ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যমান ১০ অথবা ২০ শয্যার হাসপাতাল যেন জনগণকে প্রয়োজনীয় সেবা দিতে সক্ষম হয় সে লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। প্রয়োজনে পরীক্ষামূলকভাবে কয়েকটি হাসপাতাল পরিচালনায় বেসরকারি সংস্থার সহায়তা নেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা