বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নার্ভাস মম!

momoবিনোদন প্রতিবেদক : একাধিক সিনেমায় এখন পর্যন্ত অভিনয় করেছেন অভিনেত্রী মম। তার অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমা বাংলাদেশের সুপারস্টার অভিনেতা আরেফিন শুভ’র সঙ্গে শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’। দর্শকনন্দিত এমন ছবি উপহার দেয়ার পরও নতুন ছবি নিয়ে নার্ভাস মম।c তাই মঙ্গলবার সন্ধ্যায় ‘আমি শুধু তোর হবো’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে কথা বলতে এসেও নিজের নার্ভাসনেসটাকে আড়াল করলেন না তিনি।

সরাসরি বললেন, যে কোনো সিনেমাতে কাজ করাই আমার জন্য বড় ব্যাপার। আর প্রত্যেক সিনেমার শুরুতেই আমি মারাত্মকভাবে নার্ভাস ফিল করি। আমার ভয় লাগে যে দর্শকরা এই ছবিটিতে আমাকে কিভাবে নেবে। কিন্তু দর্শকের কাছে পৌঁছানোর জন্য সবসময় আমার সর্বোচ্চ চেষ্টাটা থাকে। ‘আমি শুধু তোর হবো’ ছবিটির গল্পটি সুন্দর, নির্মাতাও বেশ ডিটারমাইন্ড। আশা করছি সহঅভিনতো আর সবার সহায়তা পেলে ভালো কিছু উপহার দিতে পারবো।’

চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন মম ও জনপ্রিয় অভিনেতা নীরব হোসেন। নতুন এই জুটিকে আগামি দিনে বাংলা চলচ্চিত্রে সম্ভাবনাময় জুটি হিসেবে দেখছেন বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতির মহা সচিব গুলজার আহমেদ।

আগামি দিনে বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ জুটি হিসেবে এই দুইজনকে মনে করছেন তিনি। মমকে বাংলা চলচ্চিত্রে নায়িকা খরা ঘুচানোর জন্য উপযুক্ত বলে উল্লেখ করে গুলজার বলেন, মমকে আমি প্রথম চিনি ‘লাক্স চ্যানেল আই’-এর মাধ্যমে সেরা সুন্দরী হিসেবে নিজেকে প্রমাণ করার পর। এরপর সে প্রখ্যাত নির্মাতা হুমায়ূন আহমেদের লেখা ও তৌকির আহমেদের নির্মাণে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে তার শ্রেষ্ঠত্ব প্রমান করেছে। প্রথম সিনেমাতেই সে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। তার মত নায়িকা বাংলা চলচ্চিত্রে এই মুহূর্তে সত্যিই খুব প্রয়োজন ছিল। তার নিয়মিত সিনেমা করার মাধ্যমে বাংলা চলচ্চিত্র নায়িকা খরাটা অন্তত ঘুচবে। আর নীরব এখনও নায়ক হিসেবে সফলতা না পেলেও ক্রমাগত তার চেষ্টা করে যাওয়া দেখে মনে হচ্ছে সে একদিন নিশ্চয় সেই সাফল্যের দেখা পাবেই। বাংলা চলচ্চিত্রে নীরব-মম একনিষ্ট জুটি হিসেবে আত্মপ্রকাশ করুর এটাই কামনা।

পরিচালক সমিতির মহাসচিব গুলজার তার বক্তব্যে নির্মাতাকে উদ্দেশ্য করে বলেন, রফিকের মধ্যে নির্মাণের একটা স্পৃহা আছে। কিছু করে দেখানোর একটা প্রবনতা তার মধ্যে লক্ষ্য করেছি। তার প্রথম সিনেমায় যে কমিটমেন্ট দেখেছি তা আগামি দিনে বাংলা চলচ্চিত্রের জন্য ভূমিকা রাখবে। বাংলা চলচ্চিত্রে যে জোয়ার দেখছি রফিকের আসন্ন ‘আমি শুধু তোর হবো’ ছবিটি সেই জোয়ারেরই যেন অংশ।

অন্যদিকে নির্মাতা রফিক শিকদার ছবিটিকে ব্যতিক্রমধর্মী একটি মৌলিক গল্প বলে দাবী করে তার বক্তব্যে বলেন, এটি আমার দ্বিতীয় ছবি। এর আগে আমার প্রথম ছবি ‘ভোলাতো যায় না’ গত মার্চে মুক্তি পায়। বাংলা সিনেমায় মৌলিক গল্প নিয়ে সিনেমা করলে যে মানুষ তা ভালোভাবেই গ্রহণ করেন তার প্রমান আমি পেয়ে গেছি। প্রচুর মৌলিক গল্প নিয়ে কাজ করতে থাকলে নকল গল্প আর অনুকরণপ্রিয়রা বের হয়ে আসবেনই। আর তাই আবারও সাহস করেছি বাংলা সিনেমায় নিজেদের গল্পে, মৌলিক গল্পে সিনেমা নির্মাণ করতে। আশা করছি ‘আমি শুধু তোর হবো’ ছবিটি সবাইকে মুগ্ধ করতে পারবে। সিনেমার জন্য যারা আমাকে প্রতিনিয়ত সাহস যুগাচ্ছেন আমার পাশে আছেন তাদের প্রতি কৃতজ্ঞ।

অভিনেতা নীরবের কথায়ও ‘আমি শুধু তোর হবো’র মধ্য দিয়ে ভালো একটি সিনেমা উপহার দেয়ার আশাবাদ শোনা গেল। এই ছবিটিকে তার ক্যারিয়ারে অন্যতম যোগ বলে মন্তব্য করে নীরব বলেন, পরিচালক রফিক ভাই তার প্রথম সিনেমায় আমাকে নিয়েছিলেন। এরপর তার দ্বিতীয় সিনেমাতেও আমাকে কাস্ট করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। নিশ্চয় প্রথম সিনেমায় আমার অভিনয় কোথাও না কোথাও তার ভালো লেগেছে। আমার উপর তার এই নির্ভরতার সম্মান রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।

জমকালো এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা রফিক শিকদার, চলচ্চিত্র নির্মাতা সমিতির মহাসচিব গুলজার আহমেদ, খোরশেদুল খসরু, জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহানসহ ছবির প্রযোজক ও ছবিটির স্পন্সর এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিনয় শিল্পীর মধ্যে নীরব ও মম ছাড়াও দুই সহঅভিনেত্রীকেও দেখা গেছে, এরমধ্যে একজন ভারতীয় অভিনেত্রী জ্যাজ। এছাড়া ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অসংখ্য সাংবাদিক ও ফটো সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছবিটির সাফল্য কামনায় বক্তব্য রাখেন। বিশেষ করে বাংলা সিনেমা নিয়ে মানুষের মধ্যে নতুন করে যে জোয়ার সৃষ্টি হয়েছে আগামী দিনে সেই জোয়ারকে আরো উস্কে দিবে বলে অনেকই তাদের বক্তব্যে সেই আশাবাদ ব্যক্ত করেছেন।

এছাড়া মহরত অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলেন ‘আমি শুধু তোর হবো’র সঙ্গীত পরিচালক আরফিন রুমি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান। উপস্থিথ দর্শক ও অতিথিদেরকে ছবির টাইটেল গানটি একটু গেয়েও গেয়ে শোনান আরফিন রুমি।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান