,

জাতিসংঘের প্রতিবেদনের নিন্দা জানাল রাশিয়া ও আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা বাস্তবায়ন সম্পর্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুন যে প্রতিবেদন পেশ করেছেন সেটি ‘অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে’ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছে ইরান।

 

iran pic_135520

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাশ্চাত্যের সঙ্গে দেশটির পরমাণু সমঝোতার প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে সম্প্রতি বান কি মুন এক প্রতিবেদনে দাবি করেছেন। সেখানে ইরানের প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া, প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়বে বলে দাবি করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইরানের ফার্স সংবাদ সংস্থাকে বলেন, ‘অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং সমঝোতার ধারাগুলো সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের অজ্ঞতা রয়েছে।’ গত বছরের জুলাইয়ে চূড়ান্ত পরমাণু সমঝোতায় পৌঁছানোর আগে ইরান এবং অন্য পক্ষগুলো দীর্ঘ ২৩ মাস ধরে আলোচনা করেছিলে।

জারিফ বলেন, ‘আমরা আগেই বলেছি, পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ লেখার ক্ষেত্রে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। তাই জাতিসংঘের মহাসচিব যে প্রতিবেদন দিয়েছেন তা সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো উপকার বয়ে নিয়ে আসবে না।’

এছাড়া, আমেরিকা এবং রাশিয়াও জাতিসংঘের মহাসচিবের প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে, এই প্রতিবদেন সমঝোতার মূল চেতনাকে লঙ্ঘন করেছে।

জারিফ আরো বলেন, ইরান এর আগেও অনেকবার জোর দিয়ে বলেছে যে, তার প্রতিরক্ষা কর্মসূচী ইস্যু পরমাণু সমঝোতার সাথে কোনো সম্পর্ক নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা