,

২৬১ জন নিখোঁজের তালিকা প্রকাশ করলো র‍্যাব

gLFfwFqOFA7Bবাংলাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মিডিয়া উইং থেকে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর র‍্যাবের মিডিয়া বিভাগের ফেসবুক পাতায় ঐ তালিকা প্রকাশ করা হয়।
তালিকার সাথে সংযুক্ত বার্তায় বলা হয় যে দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক কালের নিখোঁজ ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করা হয়েছে। এসব ব্যক্তির খোঁজ পাওয়া গেলে নিকটস্থ র‍্যাব ক্যাম্পে জানানোরও অনুরোধ করা হয়।
র‍্যাবের প্রকাশিত তালিকায় সম্প্রতি তথাকথিত ইসলামিক স্টেটের প্রকাশিত একটি ভিডিওতে যে তিনজন বাংলাভাষী তরুণকে কথা বলতে দেখা যায় তাদেরও নাম-পরিচয় রয়েছে।
তবে তালিকায় থাকা সবাই জঙ্গি সংশ্লিষ্টতায় সন্দেহভাজন কিনা এবিষয়ে কিছু বলা হয়নি।
আইএসের ভিডিওচিত্রে যে তিনজন তরুণকে দেখা গিয়েছিল তাদের একজনের নাম তাহমিদ রহমান সাফি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার বাবা একজন সাবেক নির্বাচন কমিশনার।
দ্বিতীয়জন তাউসিফ হোসেন এবং তার বাবা প্রতিরক্ষা ক্রয় বিভাগ ও র‍্যাবের একজন ঠিকাদার হিসেবে উল্লেখ করা হয়। অপরজন একজন প্রয়াত মেজরের ছেলে ডা: আরাফাত হোসেন তুষার। তালিকায় থাকা ব্যক্তিদের একটি বড় অংশ ঢাকার বাসিন্দা। নামের পাশাপাশি তালিকায় অনেকের ঠিকানা ও পাসপোর্ট নম্বর থাকলেও ছবি রয়েছে খুব স্বল্পসংখ্যক।
নিখোঁজ ব্যক্তিদের এই তালিকায় যারা রয়েছেন তাদের প্রায় সবাই ১৮ থেকে ৩৫ বছর বয়সী। বাংলাদেশে সম্প্রতি গুলশান এবং শোলাকিয়ায় দুটি সন্ত্রাসী হামলার পর দেখা যায় হামলাকারীরা দীর্ঘদিন যাবত নিখোঁজ ছিল। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বলা হয় যে দেশজুড়ে এমন অনেক তরুণ নিখোঁজ রয়েছেন এবং তাদের কারো কারো বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা