,

রূপপুর প্রকল্পে ১,১৩৮ কোটি ডলার ঋণ অনুমোদন রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক : পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বাংলাদেশের জন্য ১,১৩৮ কোটি ডলারের ঋণ চূড়ান্ত করেছে রাশিয়া। সোমবার রুশ সরকার এই ঋণ অনুমোদন দেয় বলে জানান দেশটির স্বায়ত্তশাসিত সংবাদ মাধ্যম রাশিয়া টুডে।

 

14

খবরে বলা হয়েছে, পুরো বিদ্যৎকেন্দ্রটি নির্মাণে খরচ হবে ১,২৬৫ কোটি ডলার। যার বাকিটা অর্থায়ন করবে বাংলাদেশ সরকার।

আরটি নিউজ জানায়, ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পদ্মা নদীর তীরবর্তী রূপপুর বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের কাজ ২০১৭ সালে শুরু হয়ে শেষ হবে ২০২৪ সালে।

অর্ধবার্ষিক হিসেবে রাশিয়া সরকারের দেওয়া এই ঋণ বাংলাদেশ পরিশোধ করবে ২০ বছরে, যার কিস্তি শুরু হবে আগামী ২০২৭ সালের মার্চ মাস থেকে।

রূপপুর পরমাণু কেন্দ্রে স্থাপিত হতে যাওয়া দুটি রি-অ্যাক্টরের প্রতিটি থেকে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যার প্রথম রি-অ্যাক্টরটি ২০২২ সাল থেকে উৎপান শুরু করবে বলে আশা করা হলেও দ্বিতীয়টির জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে। প্রতিটি রি-অ্যাক্টরের মেয়াদ হবে ৬০ বছর হলেও পরবর্তীতে মেয়াদ আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে বলে রাশিয়া টুডে জানায়।

এর আগে, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রর ব্যাপারে গত ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং রাশিয়ার রোসাতমের মধ্যে একটি চুকি স্বাক্ষরিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা