,

খুনি ভাইয়ের সমস্ত খরচ চালাতেন কান্দিল বালোচ

Qandilবিনোদন ডেস্ক : ”কান্দিলই আমাদের সংসারটা চালাতো; এমনকি যে ভাই তাকে খুন করেছে তার খরচও সে-ই দিত। এই হত্যার কারণ প্রতিহিংসা।”-এভাবেই নিজের ছেলের হাতে খুন হওয়া নিজের মেয়ের স্মৃতিতর্পণ করেন মডেল কান্দিল বালোচের বাবা। পাকিস্তানি পত্রিকা ডনকে কান্দিল বালোচের বাবা-মা বলেন, কান্দিলের অর্জনে তার ভাইরা প্রচণ্ড অখুশি ছিল। তাই যে বোন তাকে সহায়তা করতো তাকেই হত্যা করে তারা। তবে এই ঘটনার পরে এখন মেয়ের লাশ নিতেও ভয় পেয়েছেন এই হতভাগ্য বাবা-মা। তাদের ভয় পাছে ছেলেরা তাদেরও কোনো ক্ষতি করে বসে।

মুলতান থেকে ১৩০ কিলোমিটার দূরে দেরা গাজী খান এলাকায় শেষকৃত্য হয় কান্দিল বালোচের। মানবাধিকারকর্মীসহ শত শত মানুষ আসে কান্দিলকে দাফন করতে। এক ছেলেকে কান্দিলকে হত্যার দায়ে এবং অন্য ছেলেকে কান্দিল হত্যায় সহযোগিতার দায়ে অভিযুক্ত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কান্দিলের বাবা-মা। অনেক দিন ধরেই কান্দিলকে হত্যার হুমকি দিয়ে আসছিল তার ভাই ওয়াসিম। অবশেষে ১৬ জুন শনিবার তার সেই উদ্দেশ্য সফল হয়। সেদিন রাতেই তাকে আটক করে পুলিশ। পাকিস্তানে এভাবে সম্মানের নামে হত্যাকে বলা হয় ‘অনার কিলিং’।

হুমকি পাওয়ার পর বাড়তি নিরাপত্তা চেয়ে কান্দিলের অনুরোধকেও তেমন গুরুত্ব দেয়নি পাকিস্তান সরকার। প্রতিবছর সেখানে এভাবে নারী হত্যার ঘটনা বেড়েই চলেছে। অথচ কোনো পুরুষ অপরাধ করলে তাকে এভাবে খুন করার কোনো প্রথা সেখানে নেই। সবকিছুই যেন নারী নির্যাতনের জন্যই তৈরি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কান্দিল বলেছিলেন, এই সমাজে কোনো কিছুই ভালো না। পুরুষতান্ত্রিক সমাজে সবই খারাপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে