,

কলকাতা ছেড়েছেন সায়ন্তিকা ও শুভশ্রী!

imageবিনোদন ডেস্ক: বাংলা ছবির দুই মিষ্টি নায়িকা সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত ( ১৭ জুলাই) রবিবার ভোর রাতেই এক সঙ্গে কলকাতা ত্যাগ করেছেন। হঠাৎ করে কলকাতা ছেড়ে অন্য কোথাও পাড়ি দিলেন কেন তাঁরা? আর পাড়ি দিয়েই বা গেলেন কোথায়?

খোঁজ নিয়ে জানাগেছে তারা দু’জন গিয়েছেন হায়দরাবাদ, রামোজি ফিল্ম সিটি-তে। সেখানেই চলছে পরিচালক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি ‘অভিমান’-এর শ্যুটিং। আসন্ন পুঁজোতেই মুক্তিপাবে ‘অভিমান’। ছবিতে দুই নায়িকার বিপরীতে নায়ক কিন্তু একজনই— দ্য ওয়ান অ্যান্ড ওনলি ‘বাদশা’ বা জিৎ।

সায়ন্তিকা আর শুভশ্রী আজ সকাল থেকেই শুরু করেছেন ওয়র্কআউট। কতটা কঠিন ওয়র্কআউট করেছেন দু’জনে সেটা ওঁদের ছবিটি দেখেই বুঝতে পারছেন সবাই। সত্যিই, নায়িকা হওয়া কি চাট্টিখানি কথা?

কোনও কিছু হওয়াই খুব সহজ নয়। প্রযোজক হওয়াই বা কি সোজা? ‘অভিমান’ ছবির প্রযোজক গোপাল মদনানি-র কথাই ধরুন না। নায়ক-নায়িকা-পরিচালক থেকে শুরু করে গোটা কোর টিম নিয়ে তাঁকে উড়ে যেতে হয়েছে হায়দরাবাদ আর তার জন্য বিমানবন্দরে ৪০ কেজি অতিরিক্ত লাগেজের মাশুলও গুনতে হয়েছে।

এর পর ওঁর মুখের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়। স্মার্ট সায়ন্তিকা চটপট তুলে নিয়েছেন এই গ্রুপফি— বাঁদিক থেকে রাজ চক্রবর্তী, সায়ন্তিকা এবং প্রযোজক গোপাল মদনানি। পিছনে উঁকি দিচ্ছেন নায়িকা শুভশ্রী। ছবিটি শেয়ার করে লিখেছেন সায়ন্তিকা, ‘অভিমান কোরো না প্লিজ’! তিনি যে ভারি দুষ্টুমিষ্টি মেয়ে সেটা বেশ ভালই বোঝা যাচ্ছে। সুত্র-এবেলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে