,

পেটে ভাত না থাকলে মেট্রোরেল দিয়ে কী করব?

2নিউজ ডেস্ক : বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, যখন ব্লগার মারা হল তখন তো আমরা গোড়া খুঁজতে যাইনি, গুরুত্ব দিইনি। ব্লগার হত্যাকাণ্ডকে সরকার গুরুত্ব দেয়নি বলেই গুলশানে হামলার মতো ঘটনা ঘটেছে।

সংসদে আজ মঙ্গলবার গুলশান, শোলাকিয়া, সৌদি আরবের মদিনা, ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা এবং বিশ্বব্যাপী সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় নিন্দা প্রস্তাবের উপর সাধারণ আলোচনা করতে গিয়ে সরকারের এই সমালোচনা করেন তিনি।

সংসদে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের আনা এই নিন্দা প্রস্তাবের আলোচনায় রওশন আরও বলেন, “একদিনে এ ঘটনা ঘটেনি। অনেকদিনের পুঞ্জীভূত সমস্যা মিলে এই ঘটনা ঘটেছে। জনগণকে কী আমরা শান্তি দিতে পেরেছি?”

রওশন বলেন, ছয় লাখ লোকের কর্মসংস্থান করেছেন। এগুলো সরকারি দলের লোকেরা পেয়েছে। জনগণ তো পায়নি। ফ্লাইওভার না করে ইন্ডাস্ট্রি করলে ভালো হত, এত লোক ঢাকায় আসত না। মেট্রোরেল দিয়ে আমরা কী করব, যদি পেটে ভাত না থাকে।

গত বছরের ফেব্রুয়ারিতে একুশের বইমেলার বাইরে লেখক ও মুক্তমনা ব্লগ সাইটের পরিচালক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর বেশ কয়েকজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট একই কায়দায় খুন হন। এই সব হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত বলে পুলিশ দাবি করলেও অধিকাংশ ক্ষেত্রে খুনি কিংবা এর নেপথ্য পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করা যায়নি।

গত ১ জুলাই রাজধানীর কূটনীতিকপাড়া গুলশানের একটি ক্যাফেতে নজিরবিহীন এক হামলায় খুন হন ১৭ বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন। এর এক সপ্তাহের মধ্যে শোলাকিয়ায় দেশের প্রধান ঈদ জামাতের কাছে পুলিশের উপর হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা