,

প্রীতিলতা হয়ে আসছেন জয়া আহসান

photo-1468924269বিনোদন প্রতিবেদক : চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নারীযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহীদ। তাঁর জীবনের গল্প নিয়েই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন গোলাম রাব্বানী। আর চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী জয়া আহসান। আ্গামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমরা আগামী ২৩ সেপ্টেম্বর ছবির শুটিং শুরু করছি। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান। উনার সাথে বিষয়টা চূড়ান্ত হয়েছে। তিনি এখন দেশের বাইরে আছেন, কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে। তখন এই বিষয়ে চুক্তি হবে এবং আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’

ছবির গল্প নিয়ে পলাশ বলেন, ‘স্বাধিকার আন্দোলনের শুরুটা তো ব্রিটিশবিরোধী আন্দোলন দিয়ে। সেখানে আমাদের দেশের অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মধ্যে মাস্টার দ্য সূর্যসেন ও প্রীতিলতার মতো আরো অনেকে আছেন। কলকাতায় সূর্যসেনকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে, কিন্তু আমরা প্রীতিলতার দেশের মানুষ হয়েও তাঁদের নিয়ে কাজ করিনি। এই দায়বদ্ধতা থেকেই আমার এই কাজ করার চিন্তা শুরু। আমাদের ছবির টেগলাইন হচ্ছে ‘সাহসের গল্প’। আমরা মনে করি এই মুহূর্তে এ ধরনের ছবি দরকার। প্রীতিলতার যে অবদান তার অনেক কিছুই মানুষ জানে না। যেটা জানানো আমাদের দায়িত্ব। উনাকে নিয়ে ফিল্ম বানাচ্ছি বিষয়টা এমন নয়। উনি আসলে নিজেই একটা ফিল্ম, আমরা শুধু চিত্রায়ন করব মাত্র।’

ঢাকায় ছবির শুটিং শুরু হলেও পরে চট্টগ্রামের ঐতিহাসিক জায়গাগুলোতেই শুটিং করা হবে বলে জানান পরিচালক। এরই মধ্যে চট্টগ্রামের শুটিং লোকেশন দেখে আসার কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে