,

রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান সালমান!

salman-Ranbirবিনোদন ডেস্ক : রণবীরের উপরে বেজায় চটেছেন ‘সুলতান’ খ্যাত বলিউড অভিনেতা সালমান খান। এতটাই চটেছেন যে, রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান তিনি। সম্প্রতি রণবীরের এক কর্মকাণ্ডতেই সালমান এত চটেছেন।

জানা যায়, প্যারিসের এক প্রেক্ষাগৃহে ‘সুলতান’ দেখতে গিয়েছিলেন রণবীর সিং। সিনেমার মাঝে ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’ গানটি চলাকালীন পর্দার সামনে নিজেই নাচ শুরু করে দেন স্বভাবচঞ্চল এই বলি-নায়ক। উল্লাসে ফেটে পড়েন দর্শকরাও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর ও ভিডিও।

এই ঘটনা চোখে পড়ে সালমানের। রণবীরের এই ‘বেফিকর’ ঠাট্টা মোটেও হালকা ভাবে নেননি তিনি। সংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন। রণবীরের মাথায় চেয়ার ভাঙারও ইচ্ছে প্রকাশ করেন ভাইজান। অভিযোগ তোলেন নিজের দিকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই কাণ্ড করেছেন রণবীর। এর জন্য রণবীরের থেকে সুলতান টিমের টাকা নেওয়া উচিত বলেও মনে করেন সালমান। সাংবাদিক সম্মেলনে সালমানের পাশেই বসেছিলেন অনুষ্কা। পক্ষ-বিপক্ষের মাঝে শুধু মুখে হাসি বজায় রেখে পরিস্থিতি সামাল দিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা