,

অবশেষে বুধবার ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ

musস্পোর্টস ডেস্ক : অবশেষে ইংল্যান্ডের ভিসা লাগল মুস্তাফিজুর রহমানের পাসপোর্টে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে উড়াল দেবেন বাংলাদেশ দলের বাঁহাতি এই পেসার।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্টের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে ইংলিশ কাউন্টির দল সাসেক্স। তবে আইপিএল থেকে চোট নিয়ে ফেরায় একটু দেরি করেই দলে যোগ দিচ্ছেন তিনি। মাঝে এক মাসেরও বেশি সময় লেগেছে তাঁর চিকিৎসা, পুনর্বাসন ও অনুশীলনে। ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন গত ১১ জুলাই।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের পরের ম্যাচ আগামী পরশু। কাল লন্ডন পৌঁছে এই ম্যাচেই মুস্তাফিজ খেলতে নামবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবু আগামী পরশু থেকে সাসেক্সের গ্রুপ পর্বের পূর্ণ সূচিতে চোখ রাখতে পারেন। ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্টার স্পোর্টসে।

সাসেক্সের পরবর্তী সূচি:

কী খেলা প্রতিপক্ষ কবে কখন
টি-টোয়েন্টি এসেক্স ২১ জুলাই রাত ১২.০০
টি-টোয়েন্টি সারে ২২ জুলাই রাত ১১.৩০
ওয়ানডে গ্লস্টারশায়ার ২৪ জুলাই বিকাল ৪.০০
ওয়ানডে হ্যাম্পশায়ার ২৭ জুলাই সন্ধ্যা ৭.০০
টি-টোয়েন্টি গ্ল্যামরগান ২৮ জুলাই রাত ১১.৩০
ওয়ানডে সমারসেট ৩০ জুলাই বিকাল ৪.০০
ওয়ানডে কেন্ট ২ আগস্ট সন্ধ্যা ৬.৩০

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা