,

খুতবা কারও ওপর চাপিয়ে দেওয়া হয়নি

Untitled-6নিউজ ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশন থেকে গত জুমার আগে গণমাধ্যমে পাঠানো খুতবার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন খুতবা প্রণয়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেছেন, ওই খুতবা কারও ওপর চাপিয়ে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। ধারণা নেওয়ার সুবিধার্থে খুতবাটি নমুনা হিসেবে পাঠানো হয়।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেরও জ্যেষ্ঠ পেশ ইমাম।

ইসলামিক ফাউন্ডেশন গত বৃহস্পতিবার ‘অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শিরোনামে একটি খুতবা গণমাধ্যমে পাঠিয়ে তা দেশের সব মসজিদের ইমাম ও খতিবদের অনুসরণের অনুরোধ জানায়। পরদিন খুতবাটি বায়তুল মোকাররম মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে অনুসরণ করা হয়।

কিন্তু শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়াকে ধর্মীয় বিষয়ে অবৈধ হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করে। সংগঠনটি এ খুতবাকে ‘বিতর্কিত’ ও ‘ভুলে ভরা’ বলেও দাবি করে।

আজকের বিবৃতিতে মিজানুর রহমান খুতবায় ভুলভ্রান্তি থাকলে তা ইসলামিক ফাউন্ডেশনকে লিখিতভাবে অবহিত করার অনুরোধ জানান। তিনি বলেন, খুতবার ভুলভ্রান্তির বিষয় গণমাধ্যমে প্রকাশ করলে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হতে পারে। যদি কেউ পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে খুতবা প্রণয়ন করে ফাউন্ডেশনে পাঠান, তা সাদরে গৃহীত হবে। তা ছাড়া আরবি ভাষায় বিশেষজ্ঞ কোনো আলেম খুতবা কমিটিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী হলে ফাউন্ডেশন তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাবে। প্র/আ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা