,

রণতরী নিয়ে পালিয়েছেন তুর্কি অ্যাডমিরাল!

 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় জড়িত এক অ্যাডমিরালের খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া তুর্কি নৌবাহিনীর ১৪টি রণতরীরও সন্ধান নেই। আশঙ্কা করা হচ্ছে, অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ওই অ্যাডমিরাল আরো কয়েকজন নৌবাহিনী কর্মকর্তাকে নিয়ে সাগরে পালিয়ে গেছেন।
তুর্কি সরকার অবশ্য তাদের কোনো নৌযান, বিমান বা ট্যাংক খোয়া যাওয়ার কথা স্বীকার করেনি। তাদের মতে, তাদের সব যান যথাযথভাবেই রয়েছে।

137207_122
মঙ্গলবার দি টাইমস পত্রিকার খবরে বলা হয়, নৌকমান্ডাররা ১৪টি জাহাজ নিয়ে পালিয়ে গেছেন। এতে আরো বলা হয়, শুক্রবারের অভ্যুত্থানচেষ্টার পর তুর্কি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল ভেসেল কোসেলের কোনো খবর পাওয়া যাচ্ছে না। অনেকে তাকে এই অভ্যুত্থানচেষ্টার অন্যতম হোতা হিসেবে অভিহিত করছে। তবে এর সত্যতা যাচাই করা যাচ্ছে না।
তবে প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম ক্যালিন মঙ্গলবার বিকেলে তাদের কোনো নৌযান, বিমান, ট্যাংক খোয়া যাওয়ার খবর অস্বীকার করেছেন। তবে কয়েকজন বিদ্রোহী সৈন্য পালিয়ে আছেন, তা তিনি স্বীকার করেন।
টাইমসের খবরে বলা হয়, হারিয়ে যাওয়া নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ফ্রিগেট রয়েছে। এসব রণতরী অ্যাজিয়ান বা কৃষ্ণসাগরে টহলে ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা