,

ঐক্যের নামে ‘আসল শত্রু’ আড়াল হয়ে যাবে

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, গুলশানের হলি আর্টিজানে বর্বরোচিত হত্যাকাণ্ডে সর্বস্তরের জনগণের মধ্যে স্বাভাবিকভাবে এক ধরনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।ওই ঐক্যকে রাজনৈতিকভাবে ‘রূপান্তর’ সম্ভব হলে জাতীয় ভিত্তিতে সাম্প্রদায়িক অপশক্তি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন শক্তিশালী হবে বলেও মত দেন তিনি।

 

2016_06_23_17_05_48_hEk8b8AfhNEKRLvqmyTo4SePkn098w_original

তিনি বলেন, ‘দেশ বিভাজনের রাজনৈতিক কালো ছায়ার অবস্থানের ফলে একাত্তরে পরাজিত রাজনৈতিক শক্তি, তাদের অনুসারী, পৃষ্ঠপোষকদের সাথে জাতীয় ঐক্য গড়ে তোলা খুব কঠিন কাজ। তাই জাতীয় ঐক্য আত্মঘাতী হবে, এই ঐক্যের ডামাডোলে সন্ত্রাসী আশ্রয়-প্রশ্রয় পেয়ে শক্তি সঞ্চয় এবং আত্মরক্ষার সুযোগ পাবে। এর মধ্য দিয়ে ঐক্যের নামে আসল শত্রু আড়াল হয়ে যাবে।’

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনস্থ পিকিং গার্ডেনে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন এবং করণীয় নির্ধারণ সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) কেন্দ্রীয় কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

দিলীপ বড়ুয়া বলেন, ‘জঙ্গীবিরোধী রাজনৈতিক মতাদর্শিক সংগ্রামকে তীব্রতর করতে হলে প্যান ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে।’

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘১৪ দলীয় জোটে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অর্থবহ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।’

দিলীপ বড়ুয়া বলেন, ‘১ জুলাই হলি আর্টিসানে সংঘঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডের কারণে আর্ন্তজাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জনগণের মধ্যে একধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্টির ৭ম জাতীয় কংগ্রেস আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সময় বীরেন সিং, লুতফর রহমান, ম মোসাহিদ, বাবুল বিশ্বাস, এম গনি, সাইমুম হক আবদার প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে