,

১৯ বছর বয়সী এক তরুণীকে বাঁচাতে পাঁচজনের মৃত্যু

 

 

আন্তর্জাতিক ডেস্ক :একটি নদীতে আত্মহত্যার জন্য ঝাঁপ দেন ১৯ বছর বয়সী এক তরুণী। আর তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় আরও পাঁচজনের। গতকাল রোববার চীনের হেনসা প্রদেশে ডানহুয়াং শহরে এ ঘটনা ঘটে। ডানহুয়াং শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গতকাল রোববার ১৯ বছর বয়সী ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। এরপর তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন তাঁর চার সহকর্মী এবং সফল হন।

mrittu-02

তবে সেই সফলতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওই তরুণী আবার নদীতে ঝাঁপ দেন। এরপর তার চার সহকর্মী তাঁকে বাঁচাতে আবারও নদীতে ঝাঁপ দেন। কিন্তু এবার তারা উদ্ধার করতে পারেননি। ওই তরুণীর সঙ্গে নিজেরাও ডুবে মারা যান। এ সময় তাদের বাঁচাতে এক পথচারীও নদীতে ঝাঁপ দেন। কিন্তু তিনি নিজেও বাঁচতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা