,

রাজনীতিতে নীরবতা রয়েছে, ভয় এখানেই: আশরাফ

 index_135469মঙ্গলবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি  এ মন্তব্য করেন । মুক্তিযোদ্ধা সংসদ  এই আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে পারিনি।  পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ডই ঘটেছে। কিন্তু বঙ্গবন্ধুর গোটা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও ঘটেনি। শুধু তাই নয়, একটি দলকে ধংস করার চেষ্টাও চলে।

সতর্কবস্থার ওপর জোর দিয়ে  সৈয়দ আশরাফ বলেন, আমি খোলাখুলি বলতে চাইছি না, কিন্তু কি বোঝাতে চাইছি তা বুঝতে পারছেন বলে বিশ্বাস করি। রাজনীতিতে নীরবতা রয়েছে। ভয় এখানেই। মনে রাখবেন, গাছের পাতা যখন নড়ে না, ঝড়ের ভয় ঠিক তখনই।  আর এ কারণেই অধিক সতর্কতার সময় এসেছে।

এসময় মন্ত্রী মুক্তিযোদ্ধা হিসেবে নিজের  ভাতা কোথায় জানতে চেয়ে বলেন, আমার টাকা কই? আমার ভাতা যদি ব্যাংকে থাকে সেটাও তো জানিনা। জানতে পারলে টাকাটা তো আরেক দুস্থ মুক্তিযোদ্ধাকে দিতে পারতাম।

শীর্ষ নিউজ

শীর্ষ নিউজ, ঢাকা: দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনীতিতে নীরবতা রয়েছে। ভয় এখানেই। মনে রাখবেন, গাছের পাতা যখন নড়ে না, ঝড়ের ভয় ঠিক তখনই।  আর এ কারণেই অধিক সতর্কতার সময় এসেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা