,

ট্রাম্পের স্ত্রীর বিরুদ্ধে মিশেল ওবামার বক্তব্য চুরির অভিযোগ

451আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য চুরির অভিযোগ উঠেছে।

বিবিসি জানায়, রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের প্রথম দিন সোমবার স্টেজে উঠে মেলানিয়া ট্রাম্প যে বক্তব্য দেন, তা ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে মিশেল ওবামার বক্তব্যের সঙ্গে আংশিক মিল রয়েছে বলে অভিযোগ।

এদিন নিউইয়র্কের ব্যবসায়ী ট্রাম্পকে প্রশংসায় ভাসান ফাস্ট লেডি প্রত্যাশী মেলানিয়া ট্রাম্প। তিনি বলেন, আমার স্বামী একজন পরদুঃখকাতর এবং তিনি দেশের জন্য সংগ্রাম করবেন।

এটা ছিল তার বক্তব্যের প্রথম অংশ, যা তিনি রাইটিং টিমের সাহায্য নেন। পরবর্তীতে মিসেস ট্রাম বলেন, আমার পিতামাতা আমাকে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন যে, তুমি কঠোর পরিশ্রম করবে সেটার জন্য, জীবনে যা তুমি চাও। তুমি যা বলবে, তাই করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। এবং মানুষকে সম্মান দিয়ে কথা বলবে…।

বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে ঠিক একই রকম বক্তব্য দিয়েছিলেন মিশেল ওবামা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা