,

চট্টগ্রামে ৪৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

sddefaultচট্টগ্রামে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য সাড়ে ৫০ কোটি ১৮ লাখ টাকা। কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পূর্বজোনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙর থেকে সোমবার রাতে ৫০ হাজার পিস এবং আনোয়ারার গহিরা পারকি এলাকা থেকে সাড়ে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাড়ে ৯ লাখ পিসের চালানটি টেকনাফ থেকে সমুদ্রপথে চট্টগ্রামে আসছিল। কোস্টগার্ডের একাধিক টিম এ চোরাচালান দলটিকে অনুসরণ করে। বিভিন্ন স্থান পরিবর্তন করে তারা একটি ইঞ্জিন চালিত বোট নিয়ে কক্সবাজার হয়ে চট্টগ্রামের
আনোয়ারা পারকি সৈকত এলাকার দিকে আসতে থাকে।

কোস্টগার্ডের চট্টগ্রামের একটি দল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তাদেরকে সামনে থেকে ঘিরে ফেললে পাচারকারীরা বোটটির তলা ফুটো করে ডুবিয়ে দেয়ার চেষ্টা করে। সেখান থেকে কোস্টগার্ড সদস্যরা ৫টি বস্তা, ২টি মোবাইল ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করে। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে সাড়ে ৯ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় দয়াল (৪০) ও মো. হোসেন (৫৫) নামে দু`জনকে আটকের পর আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে