,

কান্দিল হত্যায় ধর্মীয় নেতাকে জিজ্ঞাসাবাদ

qandeel_120457আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিতর্কিত এবং স্বঘোষিত তারকা কান্দিল বালোচ হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ধর্মীয় নেতা মুফতি আব্দুল কাভিকে তলব করেছে তদন্তকারী সংস্থা।

বালোচ নিহত হবার খবর শুনে কাভি মন্তব্য করেছিলেন, পাকিস্তানে ধর্মীয় নেতাদের নিয়ে মজা করবেন এমন সবার জন্যই এ ঘটনাটি একটি শিক্ষা হবে। তবে, তিনি কান্দিলকে ‘মাফ’করে দিয়েছেন বলেও জানিয়েছিলেন। বালোচের হত্যায় নিজের কোন সম্পৃক্ততা ছিল না বলে দাবি করে কাভি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হাজির হবেন।

উল্লেখ্য, গত মাসে কান্দিলের সঙ্গে সেলফি তুলে পোষ্ট করার পর দলের দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে পদচ্যুত করা হয়েছিল কাভিকে। পরিবারের সম্মান নষ্ট করেছেন এ অভিযোগে কান্দিলের ভাই তাকে শ্বাসরোধ করে হত্যা করে। রবিবার তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। ফেসবুকে কান্দিলের সাত লাখ অনুসারী ছিল।

কান্দিলের ২৫ বছর বয়সী ভাই ওয়াসিম বালোচ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন এবং তাকে পুলিশ আটক করেছে। ওয়াসিম বলেন, মুসলিম নেতার সঙ্গে ছবি প্রকাশের পরেই তিনি তার বোনকে হত্যার সিদ্ধান্ত নেন।

কান্দিল ১৪ জুলাই ফেসবুকে লিখেছিলেন, “আমি আধুনিক যুগের একজন নারীবাদী। আমি সাম্যে বিশ্বাস করি। নারী হিসেবে আমি কেমন হবো সেটা আমাকে ঠিক করতে হবে। আমার মনে হয় না শুধু সমাজের জন্যে নারীদের চলতে হবে। আমি মুক্তচিন্তা ও মুক্তমনের একজন নারী। আমি এই আমাকে ভালোবাসি।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে