,

পশ্চিমবঙ্গে শিল্পীর সূচিকর্মে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি

photo-1468904605কাপড়ের জমিনের ওপর চিরচেনা সাদা পোশাক ও কালো কোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পেছনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং দুজন মুক্তিযোদ্ধা। সূচিকর্মে এমনই ছবি ফুটিয়ে তুলছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক সূচিশিল্পী। নিজের এই শিল্পকর্ম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান ওই শিল্পী।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতের কাছে বড়া গ্রামের সূচিশিল্পী জহুর আলী মল্লিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সূচিশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার কাজ প্রায় শেষ করেছেন তিনি।

বংশপরম্পরায় সূচিশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে ফেলেছেন জহুর আলী মল্লিক। তিনি বলেন, দাদার কাছেই তাঁর সূচিশিল্পের হাতেখড়ি। ১৯৯৮ সালে থেকে এ পেশাই কার্যত নেশা হয়ে দাঁড়ায় তাঁর।

একের পর এক কাপড়ের ওপর রঙিন সুতোর বুননে ছবি ফুটিয়ে তোলেন জহুর আলী মল্লিক। এরই মধ্যে সুচ ও সুতোর কারুকাজে ফুটিয়ে তুলেছেন ভারতীয় নেতা মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি। এ ছাড়া ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম এবং নোবেলজয়ী মানবসেবী মাদার তেরেসার প্রতিকৃতিও সূচিশিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জহুর আলী। পরে তিনি কাপড়ের জমিনে বাংলা ও বাঙালির অন্যতম ভালোবাসার পাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরির কাজে হাত দেন। আড়াই ফুট বাই আড়াই ফুট কাপড়ের ওপর সুচ ও রঙিন সুতোর মেলবন্ধনে ধীরে ধীরে তিনি ফুটিয়ে তুলছেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলতে নিরলস পরিশ্রম করে চলেছেন জহুর আলী মল্লিক। এ কাজে প্রতিদিন ১০ ঘণ্টা  ব্যয় করেন তিনি।

জহর আলী মল্লিক বলেন, দুই মাস ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরির কাজ করছেন। কাজ শেষ হতে আরো দিন ১৫ লাগবে তাঁর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরির ইচ্ছার কথা জানাতে গিয়ে জহুর আলী মল্লিক বলেন, ‘একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাঙালি হিসেবে আমি কোনো ভূমিকা নিতে পারিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমার মনকে নাড়িয়ে দিয়েছিল।’

‘একজন বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর জন্য আমি গর্ববোধ করি। তাই তাঁর প্রতি আমার একান্ত শ্রদ্ধার জায়গা থেকে এই শিল্পকর্ম তৈরি করছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা