,

টাটকা মাছ কেনার টিপস

image1অনলাইন ডেস্ক : কেনার সময় কিভাবে বুঝবেন কোন মাছ টাটকা আর কোন মাছ নয়? অনেকে মাছ কেনার সময় দোকানিকে বিশ্বাস করে ধরা খান।

জেনে নিন টাটকা মাছ কেনার ৭টি টিপস।

১) প্রথমেই মাছটি হাতে নিয়ে দেখুন হাতটি পিছলে যাচ্ছে কি না। পিছলে গেলে জানবেন টাটকা।

২) নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ নিন। খুব আঁশটে গন্ধ মানে কিন্তু ভাল মাছ নয়। একদম টাটকা মাছের গায়ে পানির গন্ধ লেগে থাকে।

৩) মাছের চোখের দিকে লক্ষ্য করুন। চোখটি যদি ভিতরদিকে বসে যায় তবে পুরনো মাছ। তাছাড়া টাটকা মাছের চোখ কখনও ঘোলাটে হয় না আর একটু বেরিয়ে থাকে।

৪) ছোট মাছ হলে পেটটি ফাঁক করে দেখুন ভিতরের পটকাটি লাল ও ভিজে ভিজে কি না। শুকনো হলে জানবেন পুরনো মাছ।

৫) মাছের পেটি কেনার সময়ে অবশ্যই খেয়াল করবেন অল্প চাপে কাঁটা থেকে মাছটি আলাদা হয়ে যাচ্ছে কি না। যদি হয় তবে জানবেন টাটকা মাছ নয়।

৬) মাছের গায়ে বাদামি বা হলদেটে দাগ অথবা স্পর্শ করলে স্পঞ্জের মতো ভাব মানে কিন্তু খারাপ মাছ।

৭) চিংড়ি মাছ কেনার সময় খেয়াল করবেন হাতে নিতে গেলে সহজেই মাথা ভেঙে যাচ্ছে কি না। ওটি পচন ধরার লক্ষণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা