,

ভারতে মাওবাদী হামলায় ১০ পুলিশ নিহত

bdp_induiaআন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলায় মাওবাদী বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১০ পুলিশ নিহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা ভারতের সেন্টওাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোবরা দলের সদস্য। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, সোমবার বিকালে আওরঙ্গবাদ জেলার চাকারবান্দা-দুমারিনালা জঙ্গলে অভিযানে অংশ নেয় সিআরপিএফ দলের কমান্ডো পুলিশ। এ সময় মাওবাদী গেরিলাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারায় আট পুলিশ। ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার সময় মারা যায় ওই হামলায় আহত আরও দুই পুলিশ।

পরে এ ঘটনার জের ধরে নকশাল বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় পুলিশ। ওই বন্দুকযুদ্ধে মারা যায় চার বিদ্রোহী। সারা রাত ধরে ওই জঙ্গলে অভিযান অব্যাহত থাকে। এদিকে মাও বিদ্রোহীদের বিরুদ্ধে চালান পুলিশি অভিযান মঙ্গলবার সকালে শেষ হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে