,

ববিও এবার কলকাতামুখী

bobby-carবিনোদন ডেস্ক : ভারতীয় ছবিতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি। বেশ ক’দিন ধরে এমন কথাই ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ গণমাধ্যমগুলোতে। অবশেষে এই কানাকানির বিষয়টি সত্যিই বলেই জানালেন চিত্রনায়িকা ববি।

শিগগিরই কলকাতার ছবিতে অভিষেক হতে যাচ্ছে তার। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক করা হয়েছে ‘রংবেরং’। এটি পরিচালনা করবেন বিক্রম চোপড়া। তবে এতে তার বিপরীতে কোন নায়ককে দেখা যাবে সে বিষয়ে কিছুই জানাননি তিনি।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘গত বছরই কলকাতায় অভিষেক ঘটার কথা ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণে সেটি হয়নি। কিন্তু এবার আর মিস হচ্ছে না। আগামী সেপ্টেম্বরেই কলকাতার নতুন এ ছবির শুটিংয়ে অংশ নেব।’

ছবিটির আংশিক প্রযোজনায় নিজে থাকতে পারেন বলেও জানিয়েছেন ববি। লন্ডন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছবিটির শুটিং করা হবে। ছবিটির প্রাথমিকভাবে যে নামটি সিলেক্ট করা হয়েছে শেষ পর্যন্ত এ নাম নাও থাকতে পারে বলে জানিয়েছেন ববি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা